1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তেরখাদায় পানতিতা-কাটেঙ্গা টেকনিক্যাল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা প্রতিনিধি:

খুলনার তেরখাদা উপজেলার পানতিতা-কাটেঙ্গা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে আজ রোববার (২৩ জুন ২০২৫) এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের প্রাণবন্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

কলেজের অধ্যক্ষ শেখ আব্দুল গফ্ফারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি প্রভাষক মোঃ জিয়াউর রহমান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “সততা, অধ্যবসায় ও মানবিকতা আপনাদের ভবিষ্যতের পাথেয় হোক।”

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, কলেজ গভর্নিং বডির সদস্য খন্দকার আব্দুর রউফ, অভিভাবক সদস্য মোঃ ইসমাইল হোসেন এবং সমাজসেবক দ্বীন মোহাম্মদ মোল্যা।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন কলেজের প্রভাষক উত্তম রায় ও মোঃ রুবেল। বক্তব্য দেন কলেজের শিক্ষক এস এম মোস্তাক আহমেদ, হাবিবা সুলতানা পপি, শেখ মোঃ আল-মামুন, রণজিৎ কুমার বাড়ই, সোনিয়া খাতুন, মুক্তা মণি ও লায়লা পারভীন।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের স্মৃতিচারণ, দিকনির্দেশনামূলক বক্তব্য ও সংবেদনশীল পরিবেশে তাদের জন্য শুভকামনা জানানো হয়। কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park