1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তেরখাদায় বদলি হলেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানিয়া রহমান দুর্নীতি-অনিয়ম ও জনদুর্ভোগের অভিযোগে স্ট্যান্ড রিলিজ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা প্রতিনিধি,

খুলনার তেরখাদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানিয়া রহমানকে স্বাস্থ্য অধিদপ্তর অবশেষে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্ট্যান্ড রিলিজ (বদলি) করেছে।

গত ২৪ মার্চ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে পরিচালক (প্রশাসন-চলতি দায়িত্ব) ডা. এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত আদেশে জানানো হয়, আগামী ৫ কর্মদিবসের মধ্যে তিনি তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব হস্তান্তর করে নড়াইল জেলা সদর হাসপাতালের রেসিডেন্ট মেডিকেল অফিসার (আরএমও) পদে যোগদান করবেন। অন্যথায় ৬ষ্ঠ দিনে তাকে সরাসরি অবমুক্ত বলে গণ্য করা হবে।

জনরোষের মুখে বদলি:

উল্লেখ্য, ডা. তানিয়া রহমান তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর থেকেই নানা অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও খামখেয়ালিপনার অভিযোগ ওঠে। তার বিরুদ্ধে ঔষধ সরবরাহে গড়িমসি, চিকিৎসা সেবা থেকে সাধারণ রোগীদের বঞ্চিত করা, চিকিৎসকদের বিরুদ্ধে দুর্ব্যবহার, ঠিকাদারী কাজের কমিশন বানিজ্য, অনিয়মতান্ত্রিক উপায়ে তহবিল ব্যয়, নার্স-স্টাফদের সাথে অসৌজন্যমূলক আচরণসহ নানা অভিযোগ উঠে।

এ কারণে তেরখাদা উপজেলার সর্বস্তরের জনগণ ক্ষুব্ধ হয়ে একাধিকবার মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। এলাকাবাসী তার বদলি ও শাস্তির দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগও দায়ের করেন।

মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ:

অবশেষে স্বাস্থ্য অধিদপ্তরের স্ট্যান্ড রিলিজের আদেশের খবর ছড়িয়ে পড়লে তেরখাদাবাসীর মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফেরে। বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করতে দেখা যায়।

এ বিষয়ে তেরখাদার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বাস্থ্য অধিদপ্তরকে ধন্যবাদ জানিয়ে বলেন, দুর্নীতিবাজ কর্মকর্তার বদলির মাধ্যমে এলাকার স্বাস্থ্যসেবার মান উন্নত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে এলাকাবাসীর দাবি, শুধু বদলি নয় — তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে কোনো কর্মকর্তা সাধারণ মানুষের সাথে এ ধরনের আচরণ করতে সাহস না পায়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park