1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তেরখাদায় বালি ভর্তি টলি উল্টে শিশুর মৃত্যু

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

আজ বুধবার সকাল ৮টার দিকে খুলনার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের দক্ষিণ মোকামপুর এলাকায় বালি ভর্তি একটি টলি উল্টে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আবু রায়হান (০৮) দক্ষিণ মোকামপুর গ্রামের আলতাফ গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, টলি চালক রুবেল বিশ্বাস বালি ভর্তি টলি নিয়ে দক্ষিণ মোকামপুর আগা খালের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ২-৩ জন শিশু টলির পেছনে ঝুলছিল। দক্ষিণ মোকামপুর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের বাড়ির সামনে পৌঁছালে টলিটি উল্টে খালের পানিতে পড়ে যায়। এ সময় অন্য দুই শিশু নিরাপদে উঠতে পারলেও আবু রায়হান টলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।

এদিকে, চালক রুবেল বিশ্বাসও টলির নিচে পড়ে যান। স্থানীয়রা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। গুরুতর আহত রুবেল বিশ্বাস মধুপুর ইউনিয়নের উত্তর মোকামপুর গ্রামের বাসিন্দা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park