1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তেরখাদায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী পারভেজ মল্লিকের গণসংযোগ ও মতবিনিময়

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা প্রতিনিধি 

খুলনা-০৪ আসনে বিএনপির দলীয় সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও তেরখাদা উপজেলার বারাসাত নিরাসী গ্রামের সন্তান পারভেজ মল্লিক ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) দিনব্যাপী তিনি তেরখাদা উপজেলা সদর, ছাগলাদাহ ইউনিয়নের ছাগলাদাহ, ইছামতি, বসুন্দারীতলা, ধানখালী, কুশলা, পাতলা ও সাচিয়াদাহসহ বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচার করেন।

গণসংযোগকালে পারভেজ মল্লিক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করে বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে, জনগণ শান্তি-শৃঙ্খলার মধ্যে বসবাস করতে পারবে এবং দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে।

এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মো. বিল্লাল হোসেন, খান মোস্তাক আহমেদ, মো. রবিউল ইসলাম লাখু, শেখ লালিম, মো. গোলজার আলম, আরিফ শেখ, জিয়া সরদার, ফেরদৌস শেখ, ইমদাদ শেখ, ইনামুল শেখ, মাজহারুল ইসলাম, মো. সাবু, মো. টুলু মোল্যা, মো. জিয়ার, মো. দুলু ও মিন্টুসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park