
তেরখাদা প্রতিনিধি
তেরখাদায় ৩ সেপ্টেম্বর বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় নতুন বাসস্ট্যান্ড চত্ত্বরে শুরু হওয়া র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক চৌধুরী কাওছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব শেখ আবু হোসেন বাবু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য মোল্লা এনামুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান ও মল্লিক আব্দুস সালাম, জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা ফারুক হোসাইন এবং জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ।
সভায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এফ.এম. হাবিবুর রহমান সঞ্চালনা করেন। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, জেলা ও স্থানীয় সংগঠনের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। বিশেষভাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মোল্যা মাহবুবুর রহমান, মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, মোঃ সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মোল্যা হুমায়ুন কবির, বিএনপি নেতা মোল্যা আজিজুর রহমান গাউস, মোঃ মিল্টন হোসেন মুন্সী, মোঃ বিল্লাল হোসেন, শেখ আজিজুর রহমান আজিবার, মোঃ আবুল হোসেন বাবু মোল্যা, এস.কে. নাসির আহমেদ, মোঃ আবুল বাশার, মোঃ মোবাম্বার আলম, মোঃ সাইফুল ইসলাম মোড়ল, এস.এম. ইমদাদুল হক, শেখ জাহিদুল ইসলাম, খান গিয়াস উদ্দিন, যুবদল নেতা আমিনুল ইসলাম মিলু চৌধুরী, ফেরদৌস মেম্বার, সাবেক ছাত্রনেতা মোঃ আল আমিন আমিন, চৌধুরী মেহেদী হাসান, শেখ রাজু আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সোহাগ মুন্সী, সদস্য সচিব মোঃ শামীম আহমেদ রমিজ, কৃষক দলের আহবায়ক রাজু চৌধুরী, সদস্য সচিব মোঃ সাবু মোল্যা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ সাব্বির আহমেদ টগর, আসাব চৌধুরী ও তানভীর মোল্যা।
সভায় প্রধান অতিথি বলেন, দলকে সুসংগঠিত করে আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। তিনি আরও বলেন, “বিএনপি জনগণের দল। দল ক্ষমতায় এলে দেশ ও দেশের মানুষের কল্যাণে বৈপ্লবিক উন্নয়ন সম্ভব। ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করে বিএনপিকে সরকার গঠনের সুযোগ দিতে সকলকে উদাত্ত আহ্বান জানাই।’