
তেরখাদা প্রতিনিধি:
রাষ্ট্র ও রাজনীতি সংস্কারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ৩১ দফা কর্মসূচি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে লিফলেট বিতরণ করেছে বিএনপি নেতাকর্মীরা।
খুলনা-০৪ আসনে বিএনপির দলীয় সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী, তেরখাদার বারাসাত নিবাসী, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও লন্ডন প্রবাসী পারভেজ মল্লিকের পক্ষ থেকে এ লিফলেট বিতরণ করা হয়।
গত ২১ ও ২২ আগস্ট তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরণ ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করা হয়।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম মোস্তাক আহমেদ, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম লাখু, উপজেলা বিএনপির সাবেক সদস্য শেখ লালিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ গোলজার আলম, উপজেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জিয়া সরদার এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য বাহারুল আলম।