
তেরখাদা (খুলনা)
বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে তেরখাদা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা আয়োজন করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ তালহা আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুরুন্নবী তুহিন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন তেরখাদা প্রেসক্লাবের সভাপতি ও নিউজ-২১ বাংলা টেলিভিশনের প্রতিনিধি এস. এম. মফিজুল ইসলাম জুম্মান এবং তেরখাদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন।
সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রম ও মা-শিশু স্বাস্থ্যসেবায় বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠত্ব অর্জনকারী পরিবার পরিকল্পনা কর্মী ও প্রতিষ্ঠানসমূহকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও জান্নাতুল আফরোজ স্বর্ণা। এ সময় অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।