
তেরখাদা প্রতিনিধি:
বিশ্ব মাদকবিরোধী দিবস-২০২৫ উপলক্ষে তেরখাদায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জুন) দুপুর ১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালিটি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মাদকের ভয়াবহতা, প্রতিরোধে সামাজিক সচেতনতা এবং প্রশাসনিক তৎপরতা জোরদার করার আহ্বান জানানো হয়।
আলোচনা সভায় বক্তৃতা করেন নৌবাহিনীর লেফটেন্যান্ট মোঃ মহিদুল ইসলাম, তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ নুরুন্নবী তুহিন, উপজেলা কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার, শিক্ষা কর্মকর্তা এম এম মতিয়ার রহমান, সমাজসেবা কর্মকর্তা শেখ মনিরুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুদ রানা, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শেখ শহীদুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, কে এম আলমগীর হোসেন, কৃষ্ণ মেনন রায় ও শেখ মোঃ মোহসীন, আনসার ভিডিপি কর্মকর্তা শামছুন্নাহার খানম, ইউআরসি ইনস্ট্রাক্টর মোঃ নজিবুর রহমান, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা অরুফা খাতুন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল হাই, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ সিকদার, সরকারি নর্থ খুলনা কলেজের প্রভাষক উজ্জ্বল কুমার কুন্ডু, সহকারী নির্বাচন কর্মকর্তা মুমতাহেনা, তথ্য আপা তাছলিমা খাতুন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ তালহা আশরাফ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সেখ হাফিজুর রহমান, তেরখাদা প্রেসক্লাব সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রজিত সরকার এবং উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দোলেনা খাতুন।
সভায় তেরখাদার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। বক্তারা সমাজ থেকে মাদক নির্মূলে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।