1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তেরখাদায় বিশ্ব হাতধোয়া দিবস ২০২৫ পালিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা প্রতিনিধি

খুলনার তেরখাদায় বিশ্ব হাতধোয়া দিবস-২০২৫ পালিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।

এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি, হাতধোয়া প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে হাতধোয়া প্রদর্শনী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রজিত সরকারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আঢরোজ স্বর্ণা।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোরুল কুদ্দুস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ সিকদার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শেখ ইকবাল হোসেন, ইউআরসি ইনস্ট্রাক্টর মো. নাজিবুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুরুল কাদির, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান ও প্রধান শিক্ষক তরফদার মিরাজ হোসেন। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park