1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তেরখাদায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা প্রতিনিধি

গত ৩১ অক্টোবর সকাল ১০ টার দিকে বিশ্ব হাত ধোঁয়া দিবস-২০২৪ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে হাত ধোয়া প্রদর্শনী, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আঁখি শেখ এর সভাপতিত্বেঅনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তৃতা করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ- সহকারী প্রকৌশলী প্রজিত সরকার।

সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার,,উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মঞ্জুরুল কবির, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন অফিসার অরুফা বেগম,উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি মফিজুল ইসলাম জুম্মান সহ আরও অনেকে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো- “স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ”। পরে উপজেলা পরিষদের চত্ত্বরে হাত ধোয়া প্রর্দশনী অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park