
তেরখাদা প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তেরখাদায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ব্র্যাক হেলথ প্রোগ্রামের ক্লাইমেট চেইঞ্জ অ্যান্ড হেলথ প্রজেক্টের আওতায় এই কর্মশালা আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুন্নবী তুহিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তেরখাদা থানার ওসি (তদন্ত) কবির আহমেদ। সঞ্চালনা করেন ডা. মো. জাহিদুল ইসলাম এবং ব্র্যাকের ক্লাইমেট চেইঞ্জ অ্যান্ড হেলথ প্রোগ্রামের কর্মকর্তা মো. আকাশ মাহমুদ হৃদয়।
কর্মশালায় বক্তৃতা করেন মেডিকেল অফিসার ডা. প্রিতম রাহুল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও শিক্ষক সেখ হাফিজুর রহমান, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, প্রধান শিক্ষক পীযুষ কুমার, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির প্রোগ্রাম অফিসার মুক্তা ইসলাম ও মো. মাসুদ সিকদার।
শেষে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলার নানা দিক নিয়ে মতামত দেন। আলোচনায় স্থানীয় পর্যায়ে উদ্ভূত সমস্যাগুলো চিহ্নিত করা হয় এবং ভবিষ্যতে তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করা হয়।