
তেরখাদা প্রতিনিধিঃ
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তেরখাদা উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ৮টায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রভাতফেরি বের করা হয়। প্রভাতফেরি শেষে সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (চঃ দাঃ) আঁখি শেখ-এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মহান ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়। বক্তারা বলেন, মাতৃভাষার জন্য আত্মত্যাগকারী শহীদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা আমাদের কর্তব্য। বাংলা ভাষার মর্যাদা রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মকে ভাষার প্রতি শ্রদ্ধাশীল করে গড়ে তুলতে আমাদের সচেতন হতে হবে।
সভায় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা এম এম মতিয়ার রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ মনিরুজ্জামান, অধ্যক্ষ এস এম মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শেখ শহিদুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কপিল দেব বসাক, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মঞ্জুরুল কবির, উপজেলা ইউআরসি ইনস্ট্রাক্টর মোঃ নজিবুর রহমান, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাওলানা শারাফাত হোসেন দিপু, বীর মুক্তিযোদ্ধা মোঃ বোরহান উদ্দিন আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সেখ হাফিজুর রহমান, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিদুল ইসলাম জুম্মান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোঃ কায়নাত, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুক্তা মন্ডল, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ কেরামত আলী, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ নাহিদ হাসান, উপজেলা সহকারী প্রোগ্রামার লিডাম পল বালা ও সমাজসেবক জেড এম শামীম আহমেদ।
সভা শেষে ভাষা শহীদদের স্মরণে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (চঃ দাঃ) আঁখি শেখ।