1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তেরখাদায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত: মাদক-জুয়া নিয়ন্ত্রণে প্রশাসনের সক্রিয়তা বৃদ্ধির সিদ্ধান্ত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা প্রতিনিধি

তেরখাদা উপজেলা আইন শৃঙ্খলা কমিটি ও উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা আজ শনিবার (২৯ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বারাসাতসহ উপজেলার বিভিন্ন অঞ্চলে মাদক, জুয়া ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনিক নজরদারি ও তৎপরতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট মোঃ মহিদুল ইসলাম, তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নুরুন্নবী তুহিন, উপজেলা কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার, শিক্ষা কর্মকর্তা এম এম মতিয়ার রহমান, সমাজসেবা কর্মকর্তা শেখ মনিরুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুদ রানা, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শেখ শহীদুর রহমান, ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, কে এম আলমগীর হোসেন, কৃষ্ণ মেনন রায় ও শেখ মোঃ মোহসীন।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামছুন্নাহার খানম, ইউআরসি ইনস্ট্রাক্টর মোঃ নজিবুর রহমান, তেরখাদা প্রেসক্লাব সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা অরুফা খাতুন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল হাই, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ সিকদার, সরকারি নর্থ খুলনা কলেজের প্রভাষক উজ্জ্বল কুমার কুন্ডু, সহকারী নির্বাচন কর্মকর্তা মুমতাহেনা, তথ্য আপা তাছলিমা খাতুন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ তালহা আশরাফ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সেখ হাফিজুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী প্রজিত সরকার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দোলেনা খাতুন, সিনিয়র শিক্ষক মোঃ তৌহিদুল ইসলাম এবং প্রেসক্লাবের সদস্য হামিম বিল্লাহ।

সভায় বক্তারা তেরখাদার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন, তবে যুবসমাজকে মাদক ও জুয়ার কুফল থেকে রক্ষা করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park