
তেরখাদা প্রতিনিধি
আজ ২৮ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল তেরখাদা উপজেলা শাখার উদ্যোগে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। র্যালিটি তেরখাদা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ করে।
র্যালি শেষে তেরখাদা সুপার মার্কেটের সামনের চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্দুল লতিফ মোল্লা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব বাসেল ফকির।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মো. বাকী বিল্লাহ। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরদার আব্দুল মান্নান ও তেরখাদা ইউনিয়ন বিএনপির সভাপতি এস কে নাসির আহমেদ।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক নেতা মেহেদী চৌধুরী, ডা. ফোরকান ফকির, মো. দাউদ শেখ, ইসমাইল ফকির, মো. জাহিদ মোল্যা, মো. ইলিয়াছ মিনা, কালিপদ, মো. হোসাইন মোল্যা, মো. জামাল মোল্যা, মো. ওয়াজেদ মোল্যা, অলিয়ার সিকদার, রাবু শেখ, মাহবুব মেলেকদার, বাবু বাড়ৈ প্রমুখ।