
তেরখাদা প্রতিনিধি:
খুলনা জেলার তেরখাদা উপজেলার ঐতিহ্যবাহী শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর-এর ১৮-১১-২০১৪ তারিখের স্মারক নম্বর 57.00.0000172.14.003.24.253 অনুযায়ী অনুমতি প্রদান করা হয়।
“মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪”-এর প্রবিধান ৬৪ এর উপ-প্রবিধান (১) এর আওতায় গঠিত এডহক ম্যানেজিং কমিটির মেয়াদ হবে পত্র জারির তারিখ হতে সর্বোচ্চ ছয় (০৬) মাস পর্যন্ত।
গঠিত এডহক কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর কর্তৃক মনোনীত সদস্য, তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোঃ রবিউল হোসেন। সাধারণ শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তার মনোনীত সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল হাদি। অভিভাবক প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার মনোনীত অশোক কুমার সরকার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকার বলে কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
কমিটির অনুমোদন সংক্রান্ত পত্রে ২০ এপ্রিল ২০২৫ ইং তারিখে স্বাক্ষর করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর-এর বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান।