1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তেরখাদার ছাগলাদাহ বুড়ো মায়ের গাছতলায় ৫৯তম মহোৎসব শান্তিপূর্ণ পরিবেশে সফলের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ২৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা (খুলনা) প্রতিনিধি:

আগামী ১৩ এপ্রিল খুলনার তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের ঐতিহ্যবাহী বুড়ো মায়ের গাছতলা মন্দিরে হিন্দু সম্প্রদায়ের ৫৯তম মহোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। উৎসব শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ১০ মে বিকেল সাড়ে ৫টায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় ছাগলাদাহ ইউনিয়ন বিএনপি, উপজেলা বিএনপি, বুড়ো মায়ের গাছতলা মন্দির কমিটির সদস্যবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন ছাগলাদাহ ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শেখ এমদাদুল হক। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী।

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোঃ সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, বিএনপি নেতা শেখ আজিজুর রহমান আজিবার, মোঃ গোলাম মোস্তফা ভুট্টো এবং স্বেচ্ছাসেবক দল নেতা শামীম আহমেদ রমিজ।

সভায় আরও উপস্থিত ছিলেন বারাসাত ইউনিয়নের আহ্বায়ক মোঃ মোবাশ্বের আলম, সাচিয়াদহ ইউনিয়নের সদস্য খান গিয়াস উদ্দিন, আজগড়া ইউনিয়নের সদস্য শেখ মফিজুল, শেখ রাজু আহমেদ, মোঃ খালিদ সিকদার, বোরহান সরদার, মোঃ ইজাবুর রহমান, বিপুল, মহিদুল ইসলাম, মোঃ আজাদ, আলম শেখ, মোঃ আজাদ কাজী ও আলম মোল্যা।

প্রস্তুতি সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয় যে, মহোৎসব উপলক্ষে আয়োজিত মেলায় দোকানীদের নিকট থেকে কোনো অর্থ আদায় করা হবে না। বক্তারা স্পষ্টভাবে জানান, মেলার দিন দোকানিরা সম্পূর্ণ বিনা মূল্যে তাদের ব্যবসা পরিচালনা করতে পারবেন। কেউ যদি ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা বা অনৈতিক অর্থ দাবি করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় নেতৃবৃন্দ শান্তিপূর্ণ ও ধর্মীয় সম্প্রীতির পরিবেশে মহোৎসব সফল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park