1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তেরখাদার নলিয়ারচর গ্রামে হামলা ও বাড়ি ভাংচুর

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা প্রতিনিধিঃ

উপজেলার নলিয়ারচর গ্রামে সিকদার বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। তুচ্ছ ঘটনা নিয়ে গত পরশু বিকেল ৬টার দিকে নলিয়ার এলাকার জনৈক মামুন মোল্যা ও রোহানের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরবর্তীতে জনৈক মিজানুর মোল্যার নেতৃত্বে তার লোকজন সালাম সিকদারের পুত্র (রোহানের মামা) টমাস সিকদারের বাড়িতে গিয়ে হামলা চালায়। হামলাকারীদের সশস্ত্র হামলায় টমাস সিকদার গুরুতর আহত হয়। পরে হামলাকারীরা টমাসের ঘরের জানালা দরজা ভাংচুর করে এবং রাস্তার পার্শ্বের একটি দোকানের সাটারে কুপিয়ে ক্ষতি সাধন করে।

সন্ধ্যার পরে উভয় পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ বাধে। এতে সিকদার পক্ষের ৪জন এবং অপর পক্ষের ২জন আহত হয়। সিকদার পক্ষের মধ্যে আহত টমাস সিকদার (৪০), তারিক সিকদার (১৬), রিয়াজ (১৮) গাউস (৫৫) কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও মোল্যা পক্ষের আহত হামিদ মোল্যা (৫৫), ও অনোয়ার মোল্যা (৩৫) কে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সিকদার পক্ষের আহত টমাস সিকদারের মাতা জানান, নির্বিচারে তাদের বাড়িতে প্রবেশ করে মিজানুর মোল্যা ও তার লোকজন তার পুত্র টমাসকে বেধড়ক মারপিট করেছে এবং তাদের ঘরের জানালা দরজা ভাংচুর করেছে।

নলিয়ার চর এলাকার আব্দুল হক সিকদার জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা এ এলাকা নিয়ন্ত্রণ করতো তারাই আবার জেগে উঠতে শুরু করেছে। স্বোচ্চার হচ্ছে তাদের দোসররা। তিনি হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park