1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তেরখাদার রামমাঝি এলাকায় কলাবাগান থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

খুলনার তেরখাদা উপজেলার রামমাঝি এলাকার নড়াইল-তেরখাদা সড়কের পাশের একটি কলাবাগান থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত নারীর বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, “স্থানীয়দের তথ্যের ভিত্তিতে রামমাঝি এলাকার কলাবাগান থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলটি নড়াইল-তেরখাদা সীমান্তবর্তী এলাকা হওয়ায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নড়াইল জেলার কোনো স্থানে হত্যার পর দুর্বৃত্তরা লাশ এখানে ফেলে গেছে। নিহতের পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার প্রক্রিয়া চলছে।”

এ ঘটনায় তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওসি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park