
তেরখাদা (খুলনা) প্রতিনিধি
খুলনার তেরখাদায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ তাহমিনা সুলতানা নীলা।
অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেহেদী হাসান, তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল্লাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শেখ হাফিজুর রহমান, ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শারাফাত হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা এম এম মতিয়ার রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অতীশ সরদার, উপজেলা প্রকৌশলী ভাস্কর মৃধা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল হাই, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফিরোজা খাতুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাসুদ রানা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ তালহা আশরাফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ সিকদার, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. বেল্লাল হোসেন, উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মল্লিক আবু সাইদ, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রজিত সরকার, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, শহীদ আব্দুল হামিদের পিতা মো. জাফর শেখ, পল্লী সঞ্চয়ী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুক্তা মন্ডল, তথ্যসেবা কর্মকর্তা তাছলিমা খাতুন, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্বাস আলী এবং মডেল মসজিদের ইমাম মাওলানা আবু তোরাব সিকদার।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা জুলাই শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আদর্শ ধারণ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে জুলাই শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তেরখাদা মডেল মসজিদের ইমাম মাওলানা আবু তোরাব সিকদার।