
তেরখাদা প্রতিনিধি:
খুলনার তেরখাদায় দলিত ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি এবং স্বাস্থ্য পরিচর্যা উপকরণ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবী।
দলিতের প্রোগ্রাম অর্গানাইজার মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলিতের সাপোর্ট স্টাফ লিমা দাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা দলিত ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি ও স্বাস্থ্য পরিচর্যা উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলা।
NGS/MMH