1. admin@naragatirsangbad.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
তেরখাদায় পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সী উন্নয়ন ও জনসেবায় জয়নগরকে এগিয়ে নিতে চান চৌধুরী বাহারুল নড়াইল-১ আসনের প্রতিটি পূজামণ্ডপে এক লাখ টাকা অনুদান দিলেন এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম পহরডাঙ্গা ইউপির চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান আহমেদ সিকদার মিরাজ নড়াগাতীতে পূজামণ্ডপে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম, দিলেন আর্থিক সহায়তা খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও তবারক বিতরণ, আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধুতি বিতরণ তেরখাদায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অরুণিমা রিসোর্টে গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ, সবুজায়নে ২৫ হাজার চারার কর্মসূচি নড়াগাতীতে চুরি মামলার আসামি লাল মিয়া গ্রেপ্তার

তেরখাদায় পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সী

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজার আনন্দ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে ভাগাভাগি করে নিতে খুলনার তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মো. মিল্টন হোসেন মুন্সী। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং ব্যক্তিগত তহবিল থেকে বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী।

সোমবার (১৯ অক্টোবর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত তিনি বারাসাত ইউনিয়নের ভুজনীয়া, সীতারামপুর, কালিনগর, মথুরাপুরসহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যদের পাশাপাশি স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দুর্গোৎসবের সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।

মতবিনিময়কালে মিল্টন হোসেন মুন্সী বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার—বাংলাদেশ সবার।” বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে তিনি বলেন, সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, সহমর্মিতা ও সৌহার্দ্য বজায় রাখার মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হলেও এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক আনন্দ ভাগাভাগি করে নেওয়ারও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।

তিনি আরও বলেন, তেরখাদা উপজেলা দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হিসেবে পরিচিত। এখানে বিভিন্ন ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ নিয়ে বসবাস করেন। হিংসা-প্রতিহিংসা, বিদ্বেষ ও বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে উৎসবের আনন্দ উপভোগ করার আহ্বান জানান তিনি।

মিল্টন হোসেন মুন্সী আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা ও পারস্পরিক সহমর্মিতায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক কল্যাণ কামনা করেন এবং সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেন।

পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি বিভিন্ন পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ব্যক্তিগত উদ্যোগে আর্থিক অনুদান তুলে দেন। তাঁর এ উদ্যোগকে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করার প্রচেষ্টা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মো. সাজ্জাদ হোসেন নান্টা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সোহাগ মুন্সী, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন আমিন, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক বিথি বেগম, বিএনপি নেতা অভিজিত বিশ্বাসসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

পূজামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময়ের মধ্য দিয়ে মিল্টন হোসেন মুন্সী স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। একই সঙ্গে তিনি তেরখাদায় সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park