1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তেরখাদায় বিকাশ কর্মকর্তাকে কুপিয়ে নগদ টাকা ছিনতাই, আহত রাতুল হাসপাতালে

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

খুলনার তেরখাদা উপজেলায় বিকাশের জেলা বিক্রয় কর্মকর্তা (ডিএসও) রাতুলের ওপর হামলা চালিয়ে নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার মধুপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিকাশ কর্মকর্তা মাহিদুজ্জামান সানি জানান, আহত রাতুল তেরখাদা উপজেলায় ডিএসও হিসেবে কর্মরত। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় এজেন্টদের কাছ থেকে বিকাশের টাকা সংগ্রহ করে খুলনায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ তাকে ঘিরে ফেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। তিনি বলেন, ঠিক কত টাকা ছিনতাই হয়েছে তা এখনো নিশ্চিতভাবে বলা সম্ভব হয়নি।

তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park