1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তেরখাদায় মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা প্রতিনিধি 

মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে তেরখাদা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, আইন–শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সামাজিক–সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. সারোয়ার রাব্বী। তিনি আসন্ন দিবসদ্বয়কে কেন্দ্র করে কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব বিভাগের সঙ্গে সমন্বয় জোরদারের আহ্বান জানান।

সভায় বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঁখি শেখ, নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান, থানার ওসি মোঃ কবির আহমেদ, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক, উপজেলা সমাজসেবা অফিসার অতীশ সরদার, বীর মুক্তিযোদ্ধা শেখ শহীদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অঃ দাঃ) আনোয়ার–উল কুদ্দুর, উপজেলা নির্বাচন অফিসার পলাশ কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার, উপজেলা পরিসংখ্যান অফিসার শেখ ইকবাল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সেখ হাফিজুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ, প্রধান শিক্ষক মাওলানা শারাফাত হোসেন দিপু, প্রধান শিক্ষক মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, উপজেলা আনসার ভিডিপি অফিসার (ভারপ্রাপ্ত) স্বপন ব্যাপারী, উপজেলা একাডেমিক সুপারভাইজর রাধে শ্যাম ঘোষ, পল্লী বিদ্যুতের এজিএম তৌফিক ওমর, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর নাজিবুল ইসলাম, এসিসট্যান্ট প্রোগ্রামার লিডাম পল বালা, উপজেলা সমবায় অফিসার মঞ্জুরুল কাদির, বাংলাদেশ শিক্ষক সমিতি তেরখাদা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ আরিফুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোল্লা শাহিদুল ইসলাম, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস.এম মফিজুল ইসলাম জুম্মান, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন অফিসার আরুফা খাতুন, তথ্য আপা তাছলিমা খাতুন, পানতিতা কাটেঙ্গা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ শেখ আব্দুল গফফার, জোবায়দা মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মোঃ মোক্তার হোসেন, অধ্যক্ষ আব্দুল কাদের, ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোঃ আব্দুল মান্নান, সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সমন্বয়কারী মোঃ সাহাবুদ্দিন বদির, মাদ্রাসা সুপার মাওলানা মাহবুবুর রহমান, মাওলाना আলী আকবর, মাওলানা আব্দুর রহীম, প্রধান শিক্ষক মোল্যা ফরিদ আহমেদ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park