1. admin@naragatirsangbad.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও তবারক বিতরণ, আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধুতি বিতরণ তেরখাদায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অরুণিমা রিসোর্টে গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ, সবুজায়নে ২৫ হাজার চারার কর্মসূচি নড়াগাতীতে চুরি মামলার আসামি লাল মিয়া গ্রেপ্তার খুলনা মহানগরীসহ ৩৯৪ পূজামণ্ডপে এসআরবি-৬-এর বিশেষ নিরাপত্তা, তিন স্তরের নজরদারি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ডুমুরিয়ায় মিষ্টির দোকান দেখিয়ে সার ডিলারশিপ, নিয়োগ নিয়ে বিতর্ক মনোহরদীর পীরপুর উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি দিঘলিয়ায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা, মণ্ডপে সিসিটিভি স্থাপনের নির্দেশ

তেরখাদায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা প্রতিনিধি

খুলনার তেরখাদা উপজেলায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার পানতিতা বড়বাড়ি হেফজখানা ও শিশুসদন প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, খুলনা জেলা শাখার তত্ত্বাবধানে এবং তেরখাদা উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিভিন্ন পর্যায়ের হাফেজরা অংশগ্রহণ করেন।

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন তেরখাদা উপজেলা শাখার সভাপতি হাফেজ মো. নাঈমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর এম. আবুল বাশার মোল্লা।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন খুলনা বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শরীফ ইমদাদ হোসেন ও বিশিষ্ট সমাজসেবক মো. ইবাদুল হক চন্নু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান এবং হুফফাজুল কুরআন ফাউন্ডেশন তেরখাদা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মো. কামরুজ্জামান দিদার।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন মাওলানা মো. মফিজুল ইসলাম, মাওলানা রজব আলী ও মুফতি আবুল কালাম আজাদসহ অন্যান্য অতিথি। অনুষ্ঠানে বক্তারা পবিত্র কুরআন হিফজের গুরুত্ব তুলে ধরেন এবং কুরআনের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, এ ধরনের প্রতিযোগিতা নতুন প্রজন্মকে পবিত্র কুরআন মুখস্থ করা, শুদ্ধভাবে তিলাওয়াত করা এবং ইসলামী মূল্যবোধে অনুপ্রাণিত হতে উৎসাহিত করে।

পরে প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। আয়োজকেরা জানান, পবিত্র কুরআনের শিক্ষা ও হিফজ কার্যক্রমের প্রসার এবং হাফেজদের উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park