1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তেরখাদায় ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপন: আলোচনা ও পুরস্কার বিতরণী

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা প্রতিনিধি

তেরখাদা উপজেলায় ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের আয়োজনের মধ্যে দিয়ে ১ নভেম্বর সকাল ১০টায় জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন, র‍্যালি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা সমবায় অফিসার মোঃ মঞ্জুরুল কবীরের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শিউলি মজুমদার ও উপজেলা নির্বাচন অফিসার আবু সাঈদ মল্লিক। সমবায়ী মোঃ মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ আব্দুল মান্নান, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি মফিজুল ইসলাম জুম্মান, সমবায়ী মোঃ মিল্টন মুন্সী, মোঃ শফিউল্লাহ, মোঃ সেকেন্দার আলী এবং মোঃ আবুল বাশার। সভায় বিভিন্ন এলাকার সমবায় সদস্যরাও উপস্থিত ছিলেন।

আলোচনা সভার শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানটি সমবায় আন্দোলনের গুরুত্ব এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে সমবায় প্রতিষ্ঠানগুলোর অবদান তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park