1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তেরখাদা উপজেলায় গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সমাপনী,সার্টিফিকেট ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা প্রতিনিধি।

আজ বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে তেরখাদা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ১০ দিন ব্যাপী গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষনের সমাপনী, সার্টিফিকেট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জুনারী গ্রাম সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেরখাদা প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক সাংবাদিক এস এম মফিজুল ইসলাম জুম্মান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আনসার ও ভিডিপি অফিসার স্বপন ব্যাপারী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রশিক্ষক মনিরুল ইসলাম, দলনেতা মোঃ মেহেদী হাসান, কমান্ডার মোঃ হাফিজুর রহমান, প্রশিক্ষক রত্না আক্তার, সহকারী কমান্ডার বাবুল ইসলাম। পরে অতিথিবৃন্দ শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। ১০ দিন ব্যাপী এ মৌলিক প্রশিক্ষণে উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের ৬৪ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park