1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তেরখাদা উপজেলা জামায়াতে ইসলামীর ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী তেরখাদা উপজেলা শাখার উদ্যোগে ৮ জুন সকাল ১১টার দিকে স্থানীয় সরকারি ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত হয়। ৫নং তেরখাদা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোঃ আব্দুস সামাদ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তেরখাদা উপজেলা শাখার আমির মাওলানা সেখ হাফিজুর রহমান, সেক্রেটারি মোঃ নাহিদ হাসান ও তেরখাদা উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা এম এ হাফিজ। জামায়াতে ইসলামী নেতা মোঃ সাজ্জাদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করেন জামায়াতে ইসলামী নেতা এস এম সাজ্জাদুল ইসলাম রাসেল, মোঃ গোলাম রব্বানী, মাওলানা মাসুদুর রহমান, মোঃ আবুল হাসান, হাফেজ আব্বাস আলী, মোঃ হোসাইন আহমেদ, মোঃ মুজাহিদুল ইসলাম রাগিব, মোঃ আব্দুল আজিজ ও মাওলানা আবুল খায়ের ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park