1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তেরখাদা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ছাগল ও ভেড়ার পিপিআর রোগের টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা প্রতিনিধি

খুলনার তেরখাদা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে আজ মঙ্গলবার পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় তেরখাদার সকল ইউনিয়নে সারা দেশের ন্যায় পহেলা অক্টোবর বিনামূল্যে ছাগল ও ভেড়ার পিপিআর রোগের টিকা প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী টিকা প্রদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে সকাল ১০টায় এক সুধী সমাবেশ প্রাণিসম্পদ দপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ প্রিয়াংকর কুন্ডু’ র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম লেলী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সোঃ সাইদুজ্জামান, প্রাণি সম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ অমিত রায়সহ অন্যান্য অফিসার । এসময় বিভিন্ন ইউনিয়নের মৎস্য খামারিরা উপস্থিত ছিলেন।

পহেলা অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত মাঠ পর্যায়ে বিনামূল্যে টিকা প্রদান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ প্রিয়ংকর কুন্ডু।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park