1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তেরখাদা উপজেলা বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত, আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা প্রতিনিধি:

আজ (১৭ ফেব্রুয়ারি) তেরখাদা উপজেলা বিএনপির উদ্যোগে সকাল ১১টায় শিক্ষক সমিতির হলরুমে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম ও এনামুল হক সজেল।

উপজেলা বিএনপির সদস্য সচিব এফ এম হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী কাওসার আলী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্যা মাহবুবুর রহমান, সরদার আব্দুল মান্নান, মোঃ ইকরাম হোসেন জমাদার, মোঃ সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাইমুল হক, লস্কর আবুল কালাম আজাদ, মোঃ বিল্লাল হোসেন, মোঃ মিল্টন হোসেন মুন্সী, মোল্যা আজিজুর রহমান গাউস, মোল্যা রফিকুল ইসলাম, মোঃ রবিউল ইসলাম লাখু, শেখ আজিজুর রহমান আজিবার, আবুল হোসেন বাবু, কে এম মোস্তাক আহমেদ, শেখ ইমদাদুল হক, এ্যাডভোকেট শহীদুল ইসলাম, আব্দুল হক সিকদার, এস কে নাসির আহমেদ, শেখ ইউসুফ আলী, শেখ জাহিদুল ইসলাম, মোঃ আবুল বাশার, মোঃ মোবাশ্বের আলম, মোঃ সাইফুল ইসলাম মোড়ল, খান গিয়াস উদ্দিন, আবুল কালাম ফারাজি, মোল্যা হুমায়ুন কবির, মোঃ গোলাম মোন্তফা ভুট্টো, টুলু লস্করসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু বলেন, দ্রুত সময়ের মধ্যে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হবে এবং সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park