1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তেরখাদা ছাগলাদাহ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনিয়মের অভিযোগে অনাস্থা প্রস্তাব ০৯ ইউপি সদস্যের

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ২৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মাহাবুব আলম বিভাগীয় প্রধান খুলনা

 

খুলনা জেলার তেরখাদা থানার ছাগলাদাহ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দোলেনা খানমের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে । এর পরিপ্রেক্ষিতে ওই ইউনিয়নের ৯জন নির্বাচিত সদস্য ৩০জুন অনাস্থার প্রস্তাব এনে খুলনা জেলা প্রশাসক বরাবর আবেদন করেন এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আবেদনে বলা হয়েছে , ৩নং ছাগলাদাহ ইউয়ন পরিষদের চেয়ারম্যান এস এম দ্বীন ইসলাম বরখাস্ত হওয়ার পর প্যানের চেয়ারম্যান দোলেনা খানম ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বরখস্ত হওয়া চেয়ারম্যানের সাথে আতাত করে নিজস্ব বাহিনী দিয়ে ইউনিয়ন পরিষদ পরিচালনা করছেন বলে অভিযোগ করেন। ইউপি সদস্যদের ভয়ভিতি প্রদর্শন করে পরিষদে আসতে দেয়া হচ্ছেনা বলে অভিযোগ করেন, পরিষদের যাবতীয় তথ্য গোপন করে ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য টি আর, কাবিখা, উন্নয়ন সহায়তা তহবিল ও এডিবির যত বরাদ্দ পাওয়া যায় তার সকল কাজ করে যাচ্ছেন। ইউপি সদস্যদের মাসিক সভার কোন নোটিশ প্রদান করা না বলে জানান। ২০২৩-২৪ অর্থ বছরের উন্নয়ন বরাদ্দের কোন তথ্যই ইউপি সদস্যদের জানানো হয়নি।

অভিযোগে আরো বলা হয়েছে, অতিদরিদ্রদের জন্য ৪০দিনের কাজে বিভিন্ন ওয়র্ডের বিভিন্ন স্থানে কর্মসূচির কাজের নাম দেয়া থাকলেও কোন কাজই করা হয়নি। ভিজিডি কার্ড ৪৫ , ২নং ওয়ার্ডের হালিমা, আসমা , সুখমিয়া বিশ্বাস যার কার্ড নং ৩৭ এই ভাতাভোগীরা পূর্বে ভাতা পেলেও তারা বর্তমানে বঞ্চিত হচ্ছেন। তাদের কার্ডের চাল নিজের লোকদের মধ্যে বিতরণ করেন বলে অভিযোগ করেন যা ভিজিপি আইনের পরিপস্থি। মাতৃত্বকালিন ভাতা ইউপি সদস্যদের না জানিয়ে যারা ভাতার আওতায় আসার অনুপযোগী তাদের ভাতার আওতার আনা হয়েছে। ৫নং ওয়ার্ডের এলিনা, কানিজ ফাতেমা, আছিয়া আক্তার এরা কেউ গর্ভবতী নয় তবুও এদের নামে গর্ভবতী কার্ড বরাদ্দ দেয়া হয়েছে। এভাবেই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামে অনেক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তার অনিয়ম ও দুর্নীতির কারণে উন্নয়নের কাজ বাস্তবায়ন করা সম্ভাব হচ্ছে না।

অভিযোগে স্বাক্ষরকারী ইউপি সদস্য সুজন খান, মঞ্জুরুল আলম, জুবায়ের মোল্লা, দিদার শেখ, উজ্জল শেখ, আনিসুর রহমান, দোলেনা বেগম ও শেখ দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দোলেনা খানম ও এস এম দ্বীন ইসলামের হাত থেকে ইউনয়ন পরিষদকে রক্ষা করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ বিভিন্ন দপ্তরে অনুলিপি প্রেরণ করেছেন।

এ বিষয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দোলেনা খানমের কাছে জানতে চাইলে তিনি বলেন, এরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে তিনি দাবি করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park