1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তেরখাদা থানা পুলিশের অভিযানে ১১ আসামি গ্রেফতার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা প্রতিনিধি

তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসানের নেতৃত্বে ২৪ ও ২৫ মার্চ উপজেলার বিভিন্ন স্থানে দিবারাত্রি অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১১ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযানকালে শেখপুরা এলাকার জাকির শেখের ছেলে মো. মোরসালিন শেখ (২০) কে ৮ পিস ইয়াবাসহ আটক করা হয়। তবে তার সহযোগী কাবিল মোল্যার ছেলে জাকারিয়া পালিয়ে যায়। এছাড়া পাতলা এলাকা থেকে রবিউল শেখের ছেলে রুবেল শেখকেও আটক করা হয়।

এ অভিযানে আরও ২ জন জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, ১ জন মাদক ব্যবসায়ী, ১ জন সিঁধেল চোর এবং ৪ জন ধর্তব্য অপরাধের অভিযোগে গ্রেফতার হন।

ওসি মেহেদী হাসান জানান, তেরখাদায় মাদক, জুয়া ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, “তেরখাদার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যক্রম চলমান থাকবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park