1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তেরখাদা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৭ আসামি আটক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ২২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা প্রতিনিধি

খুলনার তেরখাদা থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন মামলার মোট ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে গ্রেফতার হওয়া আসামিদের মধ্যে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত ৩ জন, সিআর মামলায় সাজাপ্রাপ্ত ২ জন এবং নিয়মিত মামলার ২ জন আসামি রয়েছেন।

ওসি মেহেদী হাসান বলেন, “মাদক, জুয়াসহ সকল প্রকার অপরাধ দমন এবং ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার আসামি গ্রেফতার করতে তেরখাদা থানা পুলিশ সক্রিয় রয়েছে। তেরখাদার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে অভিযান চলমান থাকবে।” তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা বিঘ্নকারী সে যে-ই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।”

তিনি সকল শ্রেণির জনসাধারণের সহযোগিতা কামনা করে বলেন, “সুষ্ঠু সমাজ গঠনে পুলিশি কার্যক্রমে জনসম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park