1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলাবোতে বিয়াম ল্যাবরেটরি স্কুলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ‘আদর্শ গ্রাম’ হলেও সরকারি হয়নি টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় নিজস্ব অর্থায়নে দুই সড়ক সংস্কার করলেন ডুমুরিয়ার ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দার খেলাধুলায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে নড়াগাতীর ছয় ইউনিয়নের স্কুলে ফুটবল বিতরণের উদ্যোগ নড়াইল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নির্মাণকাজ পরিদর্শনে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম, মান বজায় রাখার নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদনে তৃতীয়বার মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজের সভাপতি মনোনীত মুন্সী জাহিদুর রহমান দলের দুঃসময়ে রাজপথে সক্রিয়, সুসময়ে উপেক্ষিত রাজাপুরের যুবদল কর্মী দুই সহোদরের আক্ষেপ চট্টগ্রামের বন্যার্তদের পাশে জাতীয় ইমাম পরিষদ, বাঁশখালী ও সাতকানিয়ায় ত্রাণ বিতরণ কালিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিক মো. শিহাব উদ্দিন: সত্য ও ন্যায়ের পক্ষে নিরন্তর পথচলা

তেরখাদা নিউ প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি বাবু ও সম্পাদক রাজু

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা প্রতিনিধি

খুলনার তেরখাদা উপজেলায় সাংবাদিকদের নতুন সংগঠন “তেরখাদা নিউ প্রেসক্লাব” আত্মপ্রকাশ করেছে। এ উপলক্ষে গত ১৪ জুলাই বিকেল ৪টায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

আবুল হোসেন মোল্লা (বাবু)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তেরখাদায় বস্তুনিষ্ঠ, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভা শেষে সর্বসম্মতিক্রমে ১৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে দৈনিক সময়ের খবর–এর প্রতিনিধি আবুল হোসেন মোল্লা (বাবু) সভাপতি এবং দৈনিক নাগরিক ভাবনা–এর প্রতিনিধি মো. রাজু চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মো. রবিউল ইসলাম (এমবিটিভি২৪.কম), মো. সোহেল রানা (বাংলার চেতনা), শেখ মো. পলাশ (কবির) (দৈনিক বঙ্গবাণী) ও তানিয়া ইয়াসমিন তমা (দৈনিক দৃষ্টিকোণ)।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শুভজিত বাগচী (সুহাত) (নড়াইলের কাগজ), কামাল খান (দৈনিক ভোরের আলো), মো. সুজাত বিশ্বাস (দৈনিক নতুন প্রভাত), মো. ফুরকান ফকির (দৈনিক সংবাদ কণিকা) এবং শিকদার হাসিবুর রহমান (দৈনিক আলোর বার্তা)।

সদস্য হিসেবে রয়েছেন মো. পারভেজ মোল্যা (দৈনিক ঢাকা), বিথী বেগম (বাংলার চেতনা), লাভলী বেগম (দৈনিক নবজাগরণ), মো. সাবু মোল্যা (দৈনিক সন্ধ্যা বাণী), মো. ইমন হোসেন (নতুন সকাল.কম), তানিয়া খাতুন (ঢাকা প্রতিদিন) এবং মো. আব্দুল্লাহ (দৈনিক বাংলার বাণী)।

এ ছাড়া সংগঠনকে সার্বিক দিকনির্দেশনা দিতে পাঁচ সদস্যের একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে। উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন- বিএনপি নেতা চৌধুরী কাওছার আলী, চৌধুরী ফখরুল ইসলাম বুলু, এফ এম হাবিবুর রহমান, মো. রবিউল হোসেন এবং সরদার আব্দুল মান্নান।

সভায় বক্তারা বলেন, তেরখাদা নিউ প্রেসক্লাব সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকতার মর্যাদা সমুন্নত রাখতে কাজ করবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য এবং অধিকার রক্ষায় সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park