
তেরখাদা (খুলনা) প্রতিনিধি:
খুলনার তেরখাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ সদস্যবিশিষ্ট ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে নতুন এ কমিটি গঠন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরফদার মিরাজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন নাচুনিয়া জুনিয়র দাখিল মাদ্রাসার শিক্ষক ও বিএনপি নেতা মো. আবুল হোসেন মোল্লা, শিক্ষক কানিজ আক্তার ও নিলুফা ইয়াসমিন, সরদার মোহাম্মদ, মো. হেমায়েত উদ্দিন মোল্লা, লিতুনজিরা খাতুন, অঞ্জন কুমার সাহা, ইউপি সদস্য মো. ইকরাদুল ইসলাম, মোল্লা সাইফুর রহমান, মোছা. রোশেদ আক্তার এবং নিগার সুলতানা।
সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও শিক্ষক মো. আবুল হোসেন বাবু মোল্লাকে সভাপতি এবং মো. হেমায়েত উদ্দিন মোল্লাকে সহ-সভাপতি নির্বাচিত করে ১২ সদস্যবিশিষ্ট বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সদস্যরা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
NGS/MMH