1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্সে চরম সংকট: ডাক্তার মাত্র ৩ জন, পরিচ্ছন্নতা কর্মী নেই

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হাফিজা খানম স্টাফ রিপোর্টার 

খুলনা জেলার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চলছে ডাক্তার ও পরিচ্ছন্নতা কর্মী সংকট। পুরো হাসপাতালটিতে বর্তমানে কর্মরত চিকিৎসক মাত্র তিনজন। আর পরিচ্ছন্নতা কর্মী নেই একেবারেই। এতে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন রোগী ও স্বজনরা।

হাসপাতালে তিনটি অ্যাম্বুলেন্স থাকলেও দুটি নষ্ট হয়ে পড়ে আছে দীর্ঘদিন ধরে। ফলে জরুরি রোগী পরিবহনে নানা জটিলতা তৈরি হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, রোগী পরিবহন বা রেফার করার সময় ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো পরিচ্ছন্নতা কর্মী না থাকায় হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা নিজেদের অর্থায়নে দুইজন শ্রমিক দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চালাচ্ছেন। হাসপাতালের ভেতরে কোনো জরুরি সমস্যা দেখা দিলে সেটিও অনেক সময় ব্যক্তিগত উদ্যোগে সমাধান করতে হয়।

রাতের বেলা হাসপাতালের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে স্থানীয়দের। তারা বলছেন, পর্যাপ্ত জনবল না থাকার কারণে রোগী, স্বজন এমনকি হাসপাতাল ভবনও নিরাপত্তাহীন হয়ে পড়ে। সিসি ক্যামেরা না থাকায় রাতে বাড়তি ঝুঁকি তৈরি হয়।

এলাকাবাসীর দাবি, দ্রুত ডাক্তার ও পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দিতে হবে, নষ্ট অ্যাম্বুলেন্সগুলো মেরামত করতে হবে এবং অবকাঠামো উন্নয়নসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম বরাদ্দ করতে হবে। একই সঙ্গে হাসপাতালের ভেতর ও বাইরে সিসি ক্যামেরা স্থাপন করে রোগীদের নিরাপত্তা নিশ্চিত করারও জোর দাবি জানিয়েছেন তারা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park