1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ত্রিশালে ম্যাজিস্ট্রেট ক্ষমতার অপব্যবহার মামলা ও পুলিশী হয়রানীর অভিযোগ সংবাদ সম্মেলন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ২৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

ত্রিশালে ম্যাজিস্ট্রেট ক্ষমতার অপব্যবহার মামলা ও পুলিশী হয়রানীর অভিযোগ সংবাদ সম্মেলন

 

ময়মনসিংহ প্রতিনিধি 

ময়মনসিংহের ত্রিশালে সদ্য নিয়োগ পাওয়া এক ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার মামলা ও পুলিশ দিয়ে হয়রানীর অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আব্দুল কদ্দুসের পরিবার। রোববার (৩১ মার্চ) বিকেলে ত্রিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিজেদের অসহায়ত্ব ও কষ্টের কথা তুলে ধরেন আব্দুল কদ্দুস ও তার পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে আব্দুল কদ্দুস জানান, আমি ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের উজান বৈলর গ্রামের বাসিন্দা। আমার প্রতিবেশী রুহুল আমীনের ছেলে সাদরুল আলম সিয়াম গত ২ বছর আগে ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পান। সে ম্যাজিস্ট্রেট হওয়ার পরই আমার বাড়ীর এক শতাংশ জমি জোর করে দখল করতে পায়তারা করেন।

 

এই জমিটুকু তার নাহলে বাড়িতে গাড়ি যাওয়ার কোনো রাস্তা থাকে না। বাড়িতে গাড়ি না গেলে তার ইজ্জতের ব্যাপার।জমি দখল করতে না পেরে আমাদেরকে বাড়ী থেকে উচ্ছেদ করার চেষ্টা করছে। আমাদের বাড়ীর গাছ-পালা ভেঙ্গে দেয়। তাদের কাছে জমি বিক্রি করে দিতে চাপ দেয়। আমি জমি বিক্রি না করায় আমার বাড়ীতে পুলিশ পাঠিয়ে দেয়। এখন পর্যন্ত আমার বাড়ীতে অন্তত ৮/১০ দিন পুলিশ পাঠিয়ে আমাদের ভয় দেখিয়েছে। মিথ্যা মামলা দিয়ে আমার ছেলে মেহেদী হাসান সাদ্দাম ও আমার বৃদ্ধা স্ত্রী উম্মে কুলসুম(৭০)কে সেহরীর সময় জোর করে ধরে থানায় নিয়ে আসে।পরে আমার স্ত্রী ও সন্তান জামিনে মুক্ত হয়। এই সিয়াম ম্যাজিস্ট্রেট হওয়ার পর আমাকে ও আমার পরিবার কে নানাভাবে হয়রানী করছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

 

আব্দুল কদ্দুসের মেয়ে বলেন,সিয়ামের অত্যাচারে আমরা অতিষ্ঠ। সিয়াম আমার-মা-বাবাকে অকথ্য ভাষায় গালা গালি করে। আমরা এই ম্যাজিস্ট্রেটের অত্যাচার,ক্ষমতার অপব্যবহার ও পুলিশে হয়রানি থেকে মুক্তি চাই।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park