1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

ত্রিশাল পৌরসভার ২০২৪-২৫ অর্থ বৎসরের বাজেট ঘোষণা 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ২৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

ময়মনসিংহ থেকে রবিউল ইসলাম হৃদয়

 

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বাজেট পেশ করেন ত্রিশাল পৌরসভার মেয়র জনাব আমিনুল ইসলাম।

বুধবার (২৬ জুন) সকালে পৌর সম্মেলন কক্ষে প্রস্তাবিত বাজেটে ৭৮ কোটি ১০ লাখ ৮১ হাজার ৭২৬ টাকার বাজেট ঘোষণা করা হয়। বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৭ কোটি ৬০ লাখ ৮১ হাজার ৭২৬ টাকা ও উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৭০ কোটি ৫০ লাখ টাকা। রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৩৪ লাখ ৯০ হাজার এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৭০ কোটি ৫০ লাখ টাকা। বাজেট অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা নওশীন আহমেদ এর সঞ্চালনায় প্রস্তাবিত বাজেট পাঠ করেন পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা কফিল উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন- পৌরসভার নির্বাহী প্রকৌশলী হুমায়ুন কবীর, প্যানেল মেয়র মানিক ছাইফুল, প্যানেল মেয়র ফাতেমা আক্তার, কাউন্সিলর আজহারুল ইসলাম, কাউন্সিলর উসমান গনি কুসুম,কাউন্সিলর আলমগীর কবীর,কাউন্সিলর খালেদ মাহমুদ সুমন, কাউন্সিলর আনিছুজ্জামান বাবুল,কাউন্সিলর শাহনাজ পারভীন, মহিলা কাউন্সিলর বিউটি আক্তার রানু, উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী সানাউল্লাহসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এবারের বাজেট আলোচনায় উপস্থিত সবাই জনকল্যাণময় বাজেট বরাদ্ধ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park