1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পুলিশ ও সেনা বাহিনীর যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আরিফুজ্জামান সাগর বিশেষ প্রতিনিধি

রাজধানীর দারুসসালাম থানা পুলিশ ও সেনা বাহিনীর একটি দল যৌথ অভিযান পরিচালনা করে বিদেশি পিস্তল ও গুলিসহ ৪ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ হোসাইন, মোঃ রিফাত ওরফে নিপু, মোঃ সোহান ও মোঃ নাইম। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, একটি সুইস গিয়ার চাকু, ৬টি মোবাইল ও ১২ টি ব্যাটারি জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৩ অক্টোবর ২০২৪ খ্রি:) সন্ধ্যা ৭:৩০ টায় দারুসসালাম থানার শহীদ বুদ্ধিজীবি কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দারুসসালাম থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park