1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দক্ষতা উন্নয়ন কোর্সের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ১৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খন্দকার ছদরুজ্জামান জেলা প্রতিনিধি নড়াইল

 

আজ ২৫ এপ্রিল (শনিবার) ০৯ঃ৩০ মিনিটে নড়াইল জেলা পুলিশের আয়োজনে এবং ইন-সার্ভিস ট্রেনিং, ঝিনাইদহ এর সহযোগিতায় পুলিশ লাইন্স এর ড্রিলসেডে ০৭ দিন মেয়াদী কনস্টেবল ও নায়েকদের দক্ষতা উন্নয়ন কোর্সের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন।

প্রশিক্ষণ সমাপনী দিনে প্রশিক্ষনার্থীরা মূল্যায়ন কোর্সে অংশগ্রহণ করে। মূল্যায়ন কোর্স শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

 

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “পুলিশ সদস্যদের কর্তব্যকর্মে দক্ষতা অর্জন করানো এবং আচরণগত উন্নয়ন এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। তিনি প্রশিক্ষণার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন বিষয়ে নেতিবাচক পোস্ট করার ব্যাপারে সতর্ক করেন।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, (ক্রাইম এন্ড অপস্) নড়াইল সহ জেলা পুলিশের অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park