1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দক্ষিণ ডুমুরিয়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৩০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

চৌধুরী জুয়েল রানা স্টাফ রিপোর্টার 

নড়াইলের নড়াগাতী থানার দক্ষিণ ডুমুরিয়া গ্রামে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ মে) রাত ১০টা ৩৫ মিনিটে উপজেলার যোগানিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—দক্ষিণ ডুমুরিয়া গ্রামের মো. জসিম মোল্যা (২১), মো. জুম্মন মোল্যা (৩২), লাতিফুর ইসলাম (২৬) এবং মো. কুটি মিয়া চৌধুরী (৪০)।

পুলিশ জানায়, স্থানীয় একটি বাড়ির উঠানে কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) এফএম তারেক মাহমুদ ও এএসআই মাহমুদ করিমের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে চারজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। অভিযানে মোট ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

এদিকে স্থানীয় বাসিন্দাদের অনেকে জানান, দক্ষিণ ডুমুরিয়াসহ আশপাশের এলাকায় মাদকের চলাফেরা বেড়ে গেছে এবং তা তরুণদের বিপথগামী করে তুলছে। একজন প্রবীণ বাসিন্দা বলেন, “আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পুলিশের অভিযান প্রশংসনীয়, তবে তা নিয়মিত হওয়া জরুরি।”

আরেকজন শিক্ষক বলেন, “এই গ্রামে আগেও কিছু ছেলে নেশাগ্রস্ত হয়ে নানা অপরাধে জড়িয়ে পড়েছে। পরিবার, সমাজ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে।”

স্থানীয়দের মতে, পুলিশের এ ধরনের অভিযান এলাকায় স্বস্তি ফেরাচ্ছে। তবে তারা চান, শুধু গ্রেপ্তার নয়—অভিযুক্তদের উৎস ও চক্রটিও চিহ্নিত করে পুরোপুরি নির্মূলের উদ্যোগ নেওয়া হোক।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park