1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দক্ষিণ দমদম পৌরসভার ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে সন্তোষ ট্রফি ২০২৫ সংবর্ধনা অনুষ্ঠান।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস ,কলকাতা , পশ্চিমবঙ্গ

আজ ২১শে জুলাই মঙ্গলবার, দক্ষিণ দমদম পৌরসভার ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে সন্তোষ ট্রফি ২০২৫ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ীকা অদিতি মুন্সী, দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারম্যান কস্তুরী চৌধুরী, দক্ষিণ দমদম পৌরসভার মেয়র পরিষদের সদস্য সঞ্জয় দাস ও টিংকু বার্মা, এছাড়াও উপস্থিত ছিলেন নাগেরবাজার থানার ওসি তরুণ দেবনাথ, উপস্থিত সকল অতিথিদের উত্তরীয় ব্যাচ পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করেন। দক্ষিণ দমদম পৌরসভার যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের ফুটবলার ও ফিজিও এবং জাতীয় সাত জুনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপ এর ব্রোঞ্জ জয়ী এশানা রায়কে সংবর্ধনা জানালেন।

সকল অতিথিরা জানালেন, বহুদিন বাদে বাংলা সন্তোষ ট্রফি জয় উচ্ছ্বাস আমাদের আলোড়িত করলো, সকল জয়ী খেলোয়াড়দের সাধুবাদ জানাই, বাংলার মুখ উজ্জ্বল করেছে, আমরা ওদের হাতে সামান্য সম্মান তুলে দিতে পেরে গর্বিত, এছাড়াও সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের ফুটবলার নরহরি শেষটাও ফিজিও ভাস্কর সেনগুপ্ত বলেন, আমাদের ভালো লাগছে, এইভাবে আমাদের সংবর্ধনা দেওয়ার জন্য, আমরা সকলের কাছে কৃতজ্ঞ, আমাদের চলার পথ আরো এগিয়ে দিলেন এবং মনে শাহস যোগালেন, আমরা চেষ্টা করব বাংলাতে আরো কিছু এনে দেওয়ার।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park