1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দখলদারিত্ব বা চাঁদাবাজি করবে তাদের পা ভেঙে দিতে সেনাবাহিনীকে নির্দেশ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ডেক্স নিউজ

যারা দখলদারিত্ব বা চাঁদাবাজি করবে তাদের পা ভেঙে দিতে সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, আমি সেনাপ্রধানকে বলেছি এরকম কর্মকাণ্ড যারা করবে তাদের পা ভেঙে দিতে। আই ডোন্ট কেয়ার ইউ গো টু হেল। আমার কানে এসব আসলে ভালো হবে না। রোববার (১১ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি৷

এম সাখাওয়াত হোসেন বলেন, আমি কোনো রাজনীতিবিদ না যে সকালে এক কথা বলব আর বিকেলে আরেক কথা বলব। আমি এখনো মন্ত্রণালয়ে ঢুকিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনেক বড়। এটা সম্পূর্ণ আমার ঘাড়ে। আমি একটু যাই, বসি এবং সবার সঙ্গে পরিচিত হই, সমস্যাগুলো শুনি। আমাদের দেশের অনেক সমস্যা আছে।

এ উপদেষ্টা বলেন, আমি দুটি-চারটি কথা বলে যাই, এ দেশে রাজনীতি করতে হলে পলিটিকাল অ্যাক্ট অনুযায়ী করতে হবে। আমি যতদিন পর্যন্ত আছি এটা করে ছাড়ব। এটা আপনাদের পছন্দ হলেও ভালো না হলেও ভালো।

তিনি বলেন, আপনারা জানেন আমি ইলেকশন কমিশনে ছিলাম, সেখানে অনেক কিছু করে ছেড়েছি। আপনারা যদি পলিটিকাল অ্যাক্টের মধ্যে থাকেন তাহলে কার্যক্রম চালাতে পারবেন। আর না থাকলে পারবেন না। আপনারা ডিক্টেটরিয়াল জায়গায় চলে যাবেন সেটা হবে না৷

তিনি বলেন, আমি সব রাজনৈতিক দলের উদ্দেশে বলতে চাই, একটা পলিটিকাল পার্টির অবস্থা আজকে দেখুন। এত বড় একটি ঐতিহ্যবাহী দল ; যার নামের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা জড়িত; আজকে তাদের সদস্যদের পালিয়ে বেড়াতে হচ্ছে। তাদের জায়গায় যদি আপনি মনে করেন বাজার দখল করবেন, এটা দখল করব, ওটা দখল করব, চাঁদাবাজি করব; তাহলে কিছুদিন করেন। আমি সেনাপ্রধানকে বলেছি এমন করলে তাদের পা ভেঙে দিতে৷ আমার কানে এসব আসলে ভালো হবে না৷ আমি পাবলিকও না, রাজনীতিবিদও না৷ আমার ব্র্যাকগ্রাউন্ড হচ্ছে ফৌজি মানুষ। যা বলব তাই করব৷

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park