1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

দশমিনায় পারিবারিক বিরোধে ভুক্তভোগী পরিবারের পাশে প্রশাসন ও স্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো. বেল্লাল হোসেন, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনা উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ভুক্তভোগী এক পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন ও স্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স জামাল এন্টারপ্রাইজ। শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। একই সঙ্গে পরিবারটিকে প্রাথমিক আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সরেজমিনে জানা যায়, উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামের মোসলেম ফরায়জি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন। তিনি স্ত্রী ও পাঁচ কন্যাসন্তান নিয়ে বসবাস করেন। পরিবারের আয়-উপার্জনের প্রধান ভরসা দুই কন্যা, যারা ঢাকায় একটি গার্মেন্টসে কর্মরত থেকে বাবার চিকিৎসা, সংসারের খরচ এবং অন্য দুই কন্যার পড়াশোনার ব্যয় বহন করে আসছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মোসলেম ফরায়জি অসুস্থ হয়ে পড়ার পর পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ শুরু হয়। অভিযোগ রয়েছে, পৈত্রিক সম্পত্তির একটি অংশ কন্যাসন্তান ও স্ত্রীর নামে রেজিস্ট্রি করার পর থেকেই পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে বিরোধ তীব্র আকার ধারণ করে। এক পর্যায়ে বসতঘর দখল ও পারিবারিক সদস্যদের ওপর নির্যাতনের অভিযোগও ওঠে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তা উপজেলা প্রশাসনের নজরে এলে ইউএনও ও ওসি ঘটনাস্থল পরিদর্শনে যান।

পরিদর্শন শেষে ইউএনও জানান, বিষয়টি মূলত পারিবারিক বিরোধ হলেও মানবিক দিক বিবেচনায় ভুক্তভোগী পরিবারের পাশে উপজেলা প্রশাসন রয়েছে। তিনি বলেন, “উভয় পক্ষকে নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দ্রুত সময়ের মধ্যে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে সে বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে।

এদিকে স্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স জামাল এন্টারপ্রাইজ ভুক্তভোগী পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে। প্রতিষ্ঠানটির মালিক জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি দেখে তারা মানবিক বিবেচনায় পরিবারটির পাশে দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতে ঘর নির্মাণসহ প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবেন।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তারা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন এবং বসতঘর থেকে উচ্ছেদের চেষ্টা চলছে। তারা দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ ও স্থায়ী সমাধান দাবি করেন।

স্থানীয়দের মতে, পারিবারিক এ বিরোধ দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে। এজন্য প্রশাসনের উদ্যোগে স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন তারা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park