1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দাকোপে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শচীন্দ্র নাথ মন্ডল দাকোপ খুলনা প্রতিনিধি

খুলনার দাকোপ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ক্লাইমেট -স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

২৪ ডিসেম্বর সকাল ১০টায় দাকোপ উপজেলা ডি এই কৃষক প্রশিক্ষণ কেন্দ্র হলরুমে দাকোপ উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে এ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ কামরুল হাসান । কৃষক প্রশিক্ষণে অংশ গ্রহণকারী কৃষকদের সাথে বিশেষগুরুত্বের বিষয়ে আলোচনা করা হয় তার মধ্যে কৃষি জমিতে  আমন ধানের রিলে ফসল হিসাবে সরিষা/খেসারী চাষ। পলিমালচের সাহায্য উচ্চ মূল্যের সবজি চাষ। জমিতে টাওয়ার ও বস্তা পদ্ধতিতে সবজি চাষ।, অ-মৌসুমে কি ভাবে  তরমুজ চাষ করা যায়,।

মিনি পুকুরের পাড়ে তরমুজ চাষ কি পদ্ধতি ব্যবহার করে করা যায়। , পতিত জমিতে সুর্ষ্যমুখী চাষ, ও ঘেরের  পাড়ে সবজি চাষ কি করে করা যায়।  ভুট্টার সাথে আন্ত ফসল চাষ, এছাড়া কেঁচো সার তৈরী ও বিনা চাষে আলু কিভাবে চাষ করা যায় সে বিষয় বিস্তারিত আলোচনা করা হয় এ প্রশিক্ষণে।তবে  দাকোপ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মধ্যে ৩০ জন কৃষক এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park