1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দাকোপে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শচীন্দ্র নাথ মন্ডল, দাকোপ, খুলনা

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি, আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে, দাকোপে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫-এর শুভ উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভা বুধবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

দাকোপ উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে, বিভিন্ন ডেইরি ফার্ম ও প্রাণিসম্পদ উদ্যোক্তাদের অংশগ্রহনে বেলা সাড়ে ১২টায় একটি র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে পৌর এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মোসাৎ সেলিনা আক্তারের সঞ্চালনায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদারের সভাপতিত্বে প্রদর্শনী মাঠে ৩০টি স্টল পরিদর্শন করা হয়, যেখানে আধুনিক প্রযুক্তির আল্ট্রাসনোগ্রাফি, খড় ও ঘাস কাটার মেশিন, বিভিন্ন রোগ-বালাই দমনের ঔষধ, উন্নত জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, কবুতরের স্টল অন্তর্ভুক্ত ছিল। পরিদর্শনের পর সমাবেশ মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় স্বাগত বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার বলেন, “প্রাণিসম্পদ খাত বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, মোট জিডিপিতে খাতটির অবদান ১.৮১ শতাংশ, প্রবৃদ্ধির হার ৩.১৯ শতাংশ, যা অর্থমূল্যে ৯১,০৩৬ কোটি টাকার সমান।”

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসমত হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার প্রদীপ কুমার দাম, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, প্রাণিসম্পদ চিকিৎসক ডাঃ বোরহান উদ্দিন, উপজেলা নারী খামারী ফরিদা বেগম (হাঁস), নিরঞ্জনঢালী (গরু), সাংবাদিক আজগর হোসেন ছাব্বির, দাকোপ উপজেলা ইসলামী আন্দোলন সংগঠনের সভাপতি মাওলানা ইলিয়াস হোসেন, প্রধান সমন্বয়ক এনসিপি সংগঠন এস.এম.এ রশিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জি, এম. আক্তারুজ্জামান, দাকোপ থানা পুলিশের এসআই মনোয়ার হোসেন প্রমুখ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park