1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দাকোপে সম্পত্তি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শচীন্দ্র নাথ মন্ডল, দাকোপ (খুলনা) প্রতিনিধি

দাকোপে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সম্পত্তি অবৈধভাবে দখল ও ঘর নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) দাকোপ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খুলনা জজ কোর্টের অ্যাডভোকেট মনিরুজ্জামান। সংবাদ সম্মেলনের আয়োজন করেন দাকোপ উপজেলার চালনা সবুজ পল্লী এলাকার আব্দুস আলী শিকদারের পুত্র হারুন শিকদার।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, দাকোপ উপজেলার পানখালী মৌজার এসএ খতিয়ান নং–১, দাগ নং–৬১৫৬-এর অন্তর্ভুক্ত প্রায় ৫০ একর জমি নিয়ে উচ্চ আদালতে সিভিল রিভিশন নং–৩৫০০/২০২৪ মামলা চলমান রয়েছে। উক্ত জমির বন্দোবস্ত দলিল নং–১০০৫/৮২–৮৩। মামলাটি বিচারাধীন থাকা সত্ত্বেও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আচা ভূয়া এলাকার মৃত শামসুর রহমানের পুত্র কাজী ইমদাদুল হক, মকবুল শেখের পুত্র কামরুল ইসলাম শেখ, মৃত মোজম সরদারের পুত্র আবুল হোসেন সরদার, মৃত বক্কার গাজীর পুত্র বশির গাজী ও আরিফ গাজী, মৃত খিলু কাজীর পুত্র পান্না কাজী এবং গৌতম শীল অবৈধভাবে ওই সম্পত্তি দখলে নেন।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা জোরপূর্বক জমিতে বাঁশ, চট ও অন্যান্য সামগ্রী ব্যবহার করে ঘর নির্মাণ করেছেন, যা সরাসরি আদালতের আদেশ লঙ্ঘনের শামিল। এ ঘটনায় ভূমির প্রকৃত মালিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আকবর আলী লস্কর ও আলী হোসেন।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অবিলম্বে অবৈধ দখল উচ্ছেদ, আদালতের আদেশ কার্যকর এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park