1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দাফন সম্পন্ন হল দুর্বৃত্তের গুলিতে নিহত যুবলীগ নেতার 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৩৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ডেক্স নিউজ

 

দুর্বৃত্তের গুলিতে নিহত যুবলীগনেতা ও সাবেক ইউপি সদস্য মোঃ আরিফ হোসেন (৪০)’র মৃতদেহ মঙ্গলবার (২৫ জুন) বাদ আছর খানাবাড়ী বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জানাযা শেষে মহেশ্বরপাশায় দাফন করা হয়। এর আগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়না তদন্ত শেষে তার মৃতদেহ বাড়িতে পৌঁছালে পিতা-মাতা স্ত্রী, আত্মীয়-স্বজনসহ প্রতিবেশীরা কান্নায় ভেঙ্গে পড়ে। নিহত আরিফ হোসেন আড়ংঘাটা থানাধীন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) পকেট গেট সংলগ্ন খানাবাড়ী এলাকা ও যোগীপোল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তার পিতার নাম মোঃ আমির হোসেন। তিনি সিআইডি পুলিশে অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিন ভাই এক বোনের মধ্যে আরিফ ছিলেন সবার বড়।

আরিফের জানাযায় অংশ নিয়ে স্থানীয় সংসদ সদস্য এসএম কামাল হোসেন এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, আরিফের খুনী যত বড়ই শক্তিশালী হোক গ্রেপ্তার হবে। আড়ংঘাটা থানা অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন বলেন, খুব দ্রুতই হত্যার রহস্য উন্মোচন করা হবে। হত্যার সঙ্গে জড়িতদের কোনক্রমেই ছাড় দেওয়া হবে না। নিহতের পরিবার ভিকটিমের দাফন শেষে মামলা করলে সে অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, আরিফের দাদার বাড়ি কালিয়া উপজেলার পিড়ালি গ্রামে। ২৫/৩০ বছর পূর্বে তার বাবা ফুলবাড়ীগেট খানাবাড়ী এলাকায় জমি ক্রয় করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। আরিফের জন্ম এবং বেড়ে ওঠে এই এলাকাতেই। আরিফের অন্য দুই ভাই আসিফ এবং হাসিব চাকুরীর সুবাদে একজন চিটাগাং এবং অন্যজন টেকেরহাটে স্বপরিবারে থাকেন। আরিফ পিতা-মাতা, স্ত্রী এবং দুই ছেলেকে নিয়ে কুয়েট পকেট গেটের খানাবাড়িতে বসবাস করতেন। ১৩ বছর পূর্বে আরিফ দুই বছরের ব্যবধানে দুই বিয়ে করেন। প্রথম স্ত্রী মুক্তির দুই ছেলে। দ্বিতীয় স্ত্রী শামীমা শারমীন শিউলি নিঃসন্তান।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, নিহত আরিফ হোসেন খানজাহান আলী থানার ৩৩ নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক ও দিঘলিয়া উপজেলার যোগীপোল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। সর্বশেষ নির্বাচনে অংশ নিয়ে তিনি হেরে যান। এলাকায় আরিফের বেশ প্রভাব ছিলো। দাপটের সাথে চলাফেরা করতেন। সার্বক্ষণিক পাহারাদার হিসেবে একজন সহযোগী নিয়ে চলাফেরা করতেন। ঘটনার সময় ওই সহযোগী তার সাথে থাকলেও তাকে রক্ষা করতে পারেননি। এলাকার মানুষের যেকোন বিপদ আপদে সহযোগীতার হাত বাড়িয়ে দিতেন। টাকা পয়সার কোন অভাব ছিল না। কুয়েটে এক সময় ২/১ টস ঠিকাদারী কাজ করেছেন। সর্বশেষে জমিজমা কেনাবেচার দালালি করতো। ২ কোটি টাকা মূল্যের একটি জমির ক্রয় বিক্রয়কে কেন্দ্র করে তার সঙ্গে একটি পক্ষের বিরোধের সৃষ্টি হয়। নিহত আরিফের মা বিলাপ করে বলছিলেন, জমিজমা ক্রয় বিক্রয়ের বিরোধের কারণে আমার ছেলে খুন হয়েছে।

উল্লেখ্য, সোমবার (২৪ জুন) রাত আনুমানিক ১১ টার দিকে কুয়েট পকেট গেট সংলগ্ন নিজ বাড়ির সামনে বসে যুবলীগ নেতা আরিফ হোসেন মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় ফুলবাড়িগেটের দিক থেকে মোটরসাইকেলে তিনজন দুর্বৃত্ত প্রথমে তার বাম পাশে বগলের নিচে একটি গুলি করে। এ সময় আরিফ পড়ে গেলে দুর্বৃত্তরা তার মাথায় আরও দুইটি গুলি করে। মৃত্যু নিশ্চিত করে কুয়েট সড়ক দিয়ে খুলনা- মোংলা হাইওয়ে বাইপাস সড়কের দিকে চলে যায়। দুর্বৃত্তের সবার মাথায় হেলমেট ছিলো। নিহত আরিফের ১১ বছরের ছেলে আরিয়ান বাড়ির সামনে থেকে তার বাবাকে গুলি করার ঘটনা প্রত্যক্ষ করে চিৎকার করতে থাকে। রাতে এ ঘটনার পর থেকেই ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, র‍্যাব, পিবিআই, সিআইডিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা তৎপরতা শুরু করে। পুলিশ ঘটনাস্থল থেকে ৭ পয়েন্ট ৫৫ মডেলের পিস্তলের গুলির খোসা উদ্ধার করে।

সর্বশেষ আড়ংঘাটা থানাসূত্রে জানা যায়, হত্যাকান্ডের সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে। তবে মামলা নথিভুক্ত না হওয়ায় আটককৃতদের নাম জানা সম্ভব হয়নি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park