1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দাবি আদায়ের নামে রাস্তা অবরোধ করলে কঠোর ব্যবস্থা: আইজিপি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

আরিফুজ্জামান (সাগর) বিশেষ প্রতিনিধি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম বিপিএম বলেছেন, কেউ দাবি আদায়ের নামে রাস্তা অবরোধ করবেন না। সামনে ঈদ, সড়ক অবরোধ করে জনগণের ঈদযাত্রায় ভোগান্তি সৃষ্টি করা কোনভাবেই গ্রহণযোগ্য হবে না। তিনি স্পষ্টভাবে জানান, এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে।

আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ এর বিভিন্ন ইউনিটের সদস্যদের সাথে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে আইজিপি এসব কথা বলেন।

তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, “আপনারা পুলিশকে সহায়তা করুন, পুলিশের কাজের পরিবেশ তৈরি করুন। পুলিশকে প্রতিপক্ষ ভাববেন না এবং পুলিশের ওপর আক্রমণ করবেন না। আমাদেরকে দেশের সেবা করার সুযোগ দিন।”

এছাড়া, শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস প্রসঙ্গে আইজিপি মালিকপক্ষকে সরকার ঘোষিত সময়সীমার মধ্যে (২০ রমজান) ফেব্রুয়ারি মাসের বেতন, ঈদ বোনাস ও মার্চ মাসের ১৫ দিনের আংশিক বেতন পরিশোধের নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানান। তিনি শ্রমিকদের আশ্বস্ত করে বলেন, “ন্যায্য পাওনা আদায়ে আমরা আপনাদের পাশে থাকবো।”

আইজিপি আরও বলেন, “আপনারা কোনো ধরনের গুজবে কান দেবেন না এবং ভাংচুর করে কর্মস্থলের ক্ষতি হতে দেবেন না।”

তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তাদের অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করেন এবং পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন: সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিজিএমইএ প্রশাসক, অ্যাডিশনাল আইজিপি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, পুলিশ কমিশনার জিএমপি ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভাপতিত্ব করেন: ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অ্যাডিশনাল আইজি মোঃ ছিবগাত উল্লাহ পিপিএম।

বক্তব্য রাখেন: ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি মোঃ আবু কালাম সিদ্দিক, ডিআইজি মহা: আশরাফুজ্জামান বিপিএম।

সভায় পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশগ্রহণ করেন এবং তাদের বিভিন্ন দাবি-প্রস্তাব উত্থাপন করেন। আইজিপি তা মনোযোগ সহকারে শোনেন এবং ধাপে ধাপে বাস্তবায়নের নির্দেশনা দেন।

ঈদ উপলক্ষে শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি: আইজিপি আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে শিল্পাঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সদস্যদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। তিনি পোশাক শিল্পে সৃষ্ট সংকট নিরসন ও শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পেশাদারিত্বের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এর কার্যক্রম আরও প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতি তার বক্তব্যে বলেন, “শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সদস্যরা সর্বদা দায়িত্বশীলভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park