1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন ও পরিচালনা’ শীর্ষক প্রকল্পের আওতায় ‘রিফ্রেশার্স প্রশিক্ষণ কোর্স’ উদ্বোধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আজ ১৩ ডিসেম্বর, শুক্রবার সকালে নড়াইল পৌরসভার অন্তর্গত দূর্গাপুরে স্থাপিত জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, নড়াইল-এর সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশন, নড়াইল জেলা শাখার উদ্যোগে ‘দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন ও পরিচালনা’ শীর্ষক প্রকল্পের আওতায় একটি ‘রিফ্রেশার্স প্রশিক্ষণ কোর্স’ উদ্বোধন করা হয়।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লিখিত প্রকল্পটির প্রকল্প পরিচালক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব মোঃ আব্দুস সবুর।

নড়াইল জেলার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন। এসময়ে নড়াইলের নেজারত ডেপুটি কালেক্টর মোঃ জিসান আলী ও ইসলামিক ফাউন্ডেশন, নড়াইল জেলা শাখা-এর উপপরিচালক মিজানুর রহমানের পাশাপাশি উক্ত রিফ্রেশার্স কোর্সের প্রশিক্ষণার্থীগণ, ধর্মীয় ব্যক্তিত্ব, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট অংশীজনবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আলোচনাকালে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসাটিতে জ্ঞানী, কর্মনিষ্ঠ ও আন্তরিক শিক্ষকবৃন্দের মাধ্যমে প্রদেয় শিক্ষার সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করা এবং আগত শিক্ষার্থীদের জন্য জ্ঞানার্জনের যথোপযুক্ত পরিবেশ সৃষ্টি করাসহ সার্বিকভাবে প্রতিষ্ঠানটির সুষ্ঠু ও সুদক্ষ পরিচালনার নানান দিকের ওপর আলোকপাত করা হয়।

এসময়ে ইবতেদায়ী পর্যায়ের কোমলমতি শিক্ষার্থীদেরকে জীবনের একেবারে প্রাথমিক ধাপ থেকেই সঠিক ধর্মীয় দীক্ষায় দীক্ষিত করে তোলার পাশাপাশি উত্তম চরিত্র গঠন ও জ্ঞান-বিজ্ঞানের অন্যান্য ক্ষেত্রেও যথোপযুক্ত শিক্ষাদানের মাধ্যমে যথার্থ দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার ব্যাপারেও বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park