1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দারুসসালামে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযান: বড়বাজার থেকে ৪ বস্তা মরা মুরগি জব্দ, আটক ৪

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আরিফুজ্জামান সাগর বিশেষ প্রতিনিধি

গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও দারুসসালাম থানা পুলিশের যৌথ অভিযানে রাজধানীর দারুসসালাম থানাধীন বড়বাজার এলাকা থেকে চার বস্তা মরা মুরগি জব্দ করা হয়েছে।

রবিবার (২৯,জুন ২০২৫) ভোরে পরিচালিত এ অভিযানে চারজনকে আটক করা হয়, যারা এসব মুরগি স্থানীয় বাজার, ফাস্টফুডের দোকান এবং বিভিন্ন হোটেলে সরবরাহ করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

অভিযান পরিচালনাকারী এক কর্মকর্তা জানান, “গোপন সূত্রে আমরা খবর পাই যে কিছু অসাধু ব্যবসায়ী নিয়মিতভাবে মরা মুরগি সংগ্রহ করে তা প্রক্রিয়াজাত করে খোলা বাজার এবং হোটেল-রেস্তোরাঁয় সরবরাহ করছে। পরে সেনাবাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে চার বস্তা মরা মুরগি ও সরবরাহে ব্যবহৃত কিছু উপকরণসহ চারজনকে গ্রেফতার করা হয়।”

দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “আটককৃতদের বিরুদ্ধে গত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।”

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই কিছু অসাধু ব্যবসায়ী মরা মুরগি কম দামে কিনে বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিল, যা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ।

পুলিশ ও সেনাবাহিনীর এই যৌথ অভিযানে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park